মহান আল্লাহ পাক তিনি একক উনার কোন শরীক নেই। তিনি খালিক্ব বা সৃষ্টা হিসেবে একক। মহান আল্লাহ পাক সর্বপ্রথম উনার যিনি হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করেছেন যখন সৃষ্টির কোন কিছুরও অস্তিত্ব ছিলো না। আরশ-কুরসী, লৌহ-ক্বলম, বেহেশত-দোযখ, আসমান-যমীন, জ্বিন-ইনসান এক কথাই কোন কিছুই সৃষ্টি হয়নি। মহান আল্লাহ আল্লাহ পাক উনার মুহব্বত হলো মাখলুকাত সৃষ্টি করার। তখন তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করেন।
এ প্রসঙ্গে হাদীছে কুদসীতে মহান রব্বুল আলামীন তিনি ইরশাদ করেন, “আমি গুপ্ত ছিলাম। যখন আমার মুহব্বত হলো যে, আমি প্রকাশিত হই। তখনই আমি প্রকাশ হওয়ার জন্য সৃষ্টি করলাম মহানতম সৃষ্টি অর্থাৎ আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে।” (দাকায়িকুল আখবার)