Monday, December 14, 2015

১০০ বছর আগেও মক্কা-মদীনার ইমাম খতিবরা মীলাদুন্নবী পালন করতেন

আপনি কি জানেন ?
আজ থেকে ১০০ বছর আগেও পবিত্র মক্কা-মদীনা শরীফের ইমাম-খতিবগণ ঈদে মীলাদুন্নবী পালন করতেন এবং কেউ তার বিরুদ্ধে বললে তাকে কাফির বলে ফতওয়া দিতেন ??
আপনি কি জানেন ?
আজ থেকে ১০০ বছর আগেও দেওবন্দীদের কেন্দ্রীয় আলেমগণ ঈদে মীলাদুন্নবী পালন করতেন এবং এ অনুষ্ঠানকে জান্নাতে যাওয়ার উছিলা বলে বিশ্বাস করতেন ??
এ বিষয় জানতে হলে আপনাকে একটি বই পড়তে হবে। বইটির নাম “আল মুহান্নাদ আলাল মুফান্নাদ”। বইটির লেখক দেওবন্দের র্শীষস্থানীয় আলেম এবং আবু দাউদ শরীফের ব্যাখ্যাগ্রন্থ ‘বাজলূল মাজহুদ কী হল্লি আবু দাউদ’র বিখ্যাত লেখক মাওলানা খলীল আহমাদ শাহরানপুরী। বইটিতে আপনি পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফের শীর্ষস্থানীয় ইমাম-খতিবগণের স্বহস্তে লিখিত স্বীকৃতি দেখতে পাবেন।
বইটির বাংলাভাষায় অনুবাদ গ্রন্থ’র পিডিএফ পড়তে: http://www.mediafire.com/…/Al+Muhannad+Alal+Mufannad-Mou.Kh…
এখন আপনি বলতে পারেন, ঈদে মীলাদুন্নবী পালনের বিষয়টি তাহলে পরিবর্তন হলো কিভাবে ??
উত্তর: ১৯২৫ সালে ইহুদী বংশোদ্ভূত সউদ পরিবার আরবের ক্ষমতায় বসে অনেক কিছুই পরিবর্তন করে। যেমন:
১) জাজিরাতুল আরবের নাম পরিবর্তন করে নিজ পরিবারের নাম অনুসারে ‘সউদী আরব’ নাম রাখে।
২) হাদিস শরীফ বিবৃত লানতপ্রাপ্ত ‘নজদ প্রদেশ’কে সউদী আরবের রাজধানী রিয়াদ বানায়।
৩) মক্কা ও মদীনা শরীফের ৯৫ ভাগ ঐতিহাসিক স্থাপনা ভেঙ্গে ফেলে।
৪) নবীজি ও সাহাবীদের বংশধরকের হত্যা করে, হক্ব আলেম-ওলামাদের হত্যা করে।
৫) ঈদে মীলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধ করে দেয়।
সউদী ওহাবী শাসকদের পেট্রো ডলারের ফাদে পড়ে অনেক প্রতিষ্ঠানই পরবর্তীতে ঈদে মীলাদুন্নবী অনুষ্ঠান বন্ধ করে দেয়া। এ ইতিহাস সবারই জেনে রাখা জরুরী।

No comments:

Post a Comment