Monday, December 14, 2015

নবীজির গায়েবের খবর জানতেন

অনেকেই দাবি করে, আখেরী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি গায়েবের খবর বা ভবিষ্যত সম্পর্কে জানতেন না। কিন্তু সহিহ বুখারী ও মুসলিম গ্রন্থে শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত হাদীসগুলো লক্ষ্য করুন-
১) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
“সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন’’।
অর্থাৎ তোমাদের সাথে জামা'তে শরীক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামায আদায় করবেন। (সূত্র: বুখারী, অধ্যায়ঃ আহাদীছুল আম্বীয়া, মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ঈমান)
২) জাবের রদ্বিয়াল্লাহু বলেনঃ আমি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছি, “আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমীর বলবেনঃ আসুন! আমাদেরকে নিয়ে নামাযের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেনঃ না; বরং তোমাদের আমীর তোমাদের মধ্যে হতেই। এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন’’। (সূত্র: মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ঈমান)
আমার কথা হচ্ছে, আখেরী নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি গায়েব বা ভবিষ্যতের কথা নাই জানেন, কিংবা মহান আল্লাহ তায়ালা উনাকে নাই জানান তবে এ হাদীসগুলো তিনি বললেন কিভাবে ??? এ ব্যাপারে সবার মতামত আশা করছি।

No comments:

Post a Comment