১. হযরত ফাযালা ইবনে ওবাইদ
রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্নিত যে, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এক ব্যক্তিকে নামাযের সময় এমনভাবে দোয়া করতে শুনলেন যে ,সে দোয়ায় হুযুর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর দরুদ শরীফ পাঠ করলনা । এতে হুযুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমানেল যে, উক্ত ব্যক্তি তাড়াতাড়ি দোয়া সেরে
নিলেন।তারপর তিনি উক্ত ব্যক্তিকে কাছে ঢেকে নিলেন এবং উনাকে বা উক্ত ব্যক্তি ছাড়া
অন্য কাউকে জানালেন যে “আপনাদের মাঝে কেউ যদি নামাজ পড়েন । তাহলে উনার উচিত হবে
সর্বপ্রথম মহান আল্লাহ পাক উনার মাহাত্ব্য বর্ননা করা । তারপর হুযুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দরুদ পড়া। অতঃপর যা চেয়ে দোয়া করা হবে
তাই কবুল করা হবে।
ü তিরমিযি ,আস সুনান ৫:৫১৭,ক্রমিক
৩৪৭৭
ü আবু দাউদ,আস সুনান, কিতাব- আস সালাত ২:৭৬,ক্রমিক -১৪৮১
ü আহমদ ইবনে হাম্বল,আল মুসনদ,৬:১৮, ক্রমিক ২৩৯৮২
ü ইবনে খুযাইমা ,আস সহীহ,১:৩৫১, ক্রমিক – ৭০৯-৭১০
ü ইবনে হাব্বান ,আস সহীহ, ৫:২৯০ ,ক্রমিক ১৯৬০
ü আল হাকেম, আল-মুস্তাদরক , ১:৪০১, ক্রমিক- ৯৮৯
ü আত তাবরানী ,আল মুজাম আল কবীর,১৮:৩০৭, ক্রমিক ৭৯১,৭৯৩
No comments:
Post a Comment