২. হযরত আবু সাঈদ আল খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্নিত যে, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন “ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন যে ‘ নিশ্চয় আমার এবং আপনার রব মহান আল্লাহ পাক আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে তিনি আপনার যিকির কত বুলন্দ করে রেখেছেন ? হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবকিছু জানা সত্বেও জবাব মুবারক দিলেন মহান আল্লাহ পাক তিনি-ই ভালো জানেন । তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ‘মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেছেন “হে আমার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার যিকির হবে তখনই আমার সাথে আপনার ও উল্লেখ হবে “ সুবহানাল্লাহ
ü ইবনে হাব্বান আস সহীহ,৮/১৭৫,ক্রমিক ৩৩৮২
ü আবু ইয়ালা ,আল মুসনদ, ২/৫২২,ক্রমিক ১৩৮
ü আদ দায়লামী ,মুসনদুল ফিরদাউস , ৪/৪০৫, ক্রমিক ৭১৭৬
ü আত তাবরানী, জামিউল বায়ান, ৩০/২৩৫
ü ইবনে কাসীর, তাফসিরুল কোরয়ানুল আযীম, ৪/৫২৫
ü আল হায়সমী , মাওয়ারিদিল যিমনা ,১/৪৩৯
ü আল আসকলানী , ফতহুল বারী ,৮/৭১২
ü আল মুনাবী,ফয়যুল কদীর, ১/৯৮
ü আল উন্দুলুসী ,রুহফাতুল মুহতাজ, ১/৩০৬
No comments:
Post a Comment