Saturday, January 30, 2016

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার জন্য হযরত আবুবকর ছিদ্দিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর মুহব্বত ও আত্ম-ত্যাগ

 হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে : উহুদের জিহাদে যখন মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে গেলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সন্নিকটে মাত্র বার জন লোক ছিলেন । হযরত তায়ালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তন্মধ্যে একজন । অত:পর তাঁদেরকে মুশরিকগণ আক্রমণ করল । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন : এদের বিরুদ্ধে কে অগ্রসর হবে ? হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন : আমি । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : তুমি নও । অত:পর এক ব্যক্তি বলল : আমি অগ্রসর হব । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : হ্যাঁ ।
সে ব্যক্তি মুশরিকদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন । অত:পর মুশরিকরা অগ্রসর হচ্ছিল । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন : এদের বিরুদ্ধে কে অগ্রসর হবে? হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পুণরায় বললেন: আমি। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি নও । আনছারদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে বললেন : আমি । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : হ্যাঁ । এভাবে এগার জন শহীদ হওয়ার পর যখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এদের বিরুদ্ধে কে অগ্রসর হবে, হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন : আমি । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : হ্যাঁ । অত:পর হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু জিহাদ করতে লাগলেন । তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার দিকে নিক্ষিপ্ত তীর সমূহ নিজের হাতে ও শরীরের উপর গ্রহণ করছিলেন । এতে উনার হাত ক্ষত বিক্ষত হয়ে গেল । অত:পর তিনি একটি অনুচ্চ শব্দ উচ্চারণ করলেন । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : যদি তুমি বলতে, ‘‘বিসমিল্লাহ’’ তবে ফেরেশ্‌তাগণ তোমাকে উর্দ্ধে আরোহণ করে নিয়ে যেতেন, আর লোকেরা তা দেখতে পেত । অত:পর মুশরিকরা ফিরে গেল । হযরত তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন : উহুদের জিহাদে আঘাতে আঘাতে আমার সর্ব শরীর জখম হয়ে যায়, এমনকি আমার লজ্জাস্থানও জখম হয় । (সিয়ারু আলামিন্‌ নুবালা, নাসাঈ শরীফ)

উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বর্ণনা করেন, হযরত আবূ বকর ছিদ্দীক রদ্বিয়াল্লাহু আনহু যখন উহুদের জিহাদের কথা স্মরণ করতেন, বলতেন : এ দিনটি ছিল হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর দিন। তিনি বলেন: আমরা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার নিকট গিয়ে দেখতে পেলাম, উনার দাঁত মুবারক ভেঙ্গে গেছে, চেহারা মুবারক মারাত্মকভাবে জখম হয়েছে । উনার পবিত্র গন্ডদেশে শিরস্ত্রাণের দু’টি কড়া প্রবেশ করেছে, এবং (এ সব স্থান থেকে) প্রচূর রক্তক্ষরণ হয়েছে । হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : “তোমাদের সাথীর খোঁজ নাও, এতে তিনি হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর দিকে ইঙ্গিত করলেন । অত:পর আমরা উনার খোঁজে এসে তাঁকে একটি গর্তে পেলাম । দেখতে পেলাম, উনার শরীরে প্রায় সত্তরের অধিক বর্শার আঘাত, তীরের আঘাত এবং তরবারীর আঘাত রয়েছে এবং উনার আঙ্গুল কেটে গেছে । অত:পর আমরা এ অবস্থায় তাৎক্ষণিকভাবে উনার শুশ্রুষা করলাম। (হায়াতুছ ছাহাবা, ১ম খন্ড, পৃ: ৪১৩)

No comments:

Post a Comment