Sunday, January 31, 2016

জুমুয়া ও ঈদের খুৎবায় লাঠি ব্যবহার করা খাছ সুন্নত

জুমুয়া ও ঈদের নামাযের খুৎবাতে লাঠি ব্যবহার করা সুন্নত। তিনি বলেন, অনেকে খুৎবার সময় লাঠি ব্যবহার করা বিদ্‌য়াত বা মাকরূহ বলে থাকে। তাদের এ বক্তব্য সম্পূর্ণ ভ্রান্ত। কেননা, ছহীহ হাদীছ শরীফ-এ উল্লেখ আছে,  হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (খুৎবার সময়) লাঠি মুবারক অথবা ধনুকের উপর ভর করে দাঁড়াতেন।


মিশকাত, মিরকাত, আশয়াতুল লুমুয়াত, লুমুয়াত, মুযাহিরে হক্ব, শরহুত্‌ ত্বীবী, তা’লীকুছ ছবীহ ইত্যাদি কিতাবে হযরত আতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুরসাল সূত্রে বর্ণনা করেন, নিশ্চয়ই আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুৎবা দিতেন তখন তিনি লাঠি মুবারকের উপরে ভর করে খুৎবা দিতেন।

ফিক্বাহ্‌র নির্ভরযোগ্য ও বিশ্ববিখ্যাত কিতাব গায়াতুল আওতারের উদ্ধৃতি  (জুমুয়া ও ঈদের) খুৎবার মধ্যে দাঁড়ানো যেরূপ সুন্নতের অন্তর্ভুক্ত তদ্রুপ খুৎবার সময় লাঠি মুবারক ব্যবহার করাও সুন্নতের অন্তর্ভুক্ত।
গায়াতুল আওতার, রদ্দুল মুহতার, শামী, মুহীত, সিফরুস সায়াদাত, মাজমাউল বিহার, মারাক্বিউল ফালাহ, বাহরুর রায়িক ইত্যাদি কিতাবে অনরূপ উল্লেখ আছে।

শরহে বিক্বায়া ১ম খণ্ডের উদ্ধৃতি সেখানে উল্লেখ আছে, নামাযের মত খুৎবাতে হাত বাঁধতে হবে না বরং লাঠি বা ধনুক হাতে (ভর করে) দাঁড়ানো অধিকতর উত্তম। কিন্তু লাঠি ব্যবহার করা ফরয ওয়াজিব নয় (বরং সুন্নত)।

এছাড়া ফিক্বাহ্‌র প্রায় সব কিতাবসমূহেই জুমুয়া ও ঈদের খুৎবার সময় লাঠি ব্যবহার করা খাছ সুন্নতের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

No comments:

Post a Comment