ক) টুপির সুন্নাতঃ চার টুকরা বিশিষ্ট গোল, সাদা, সুতি কাপড়ের তৈরী টুপি ব্যবহার করা সুন্নাত।
খ) কোর্তা বা জামার সুন্নাতঃ হাঁটু ও গিরার মাঝামাঝি পর্যন্ত লম্বা এবং আস্তিন কব্জি পর্যন্ত বিলম্বিত হবে এবং তা গুটলি যুক্ত, কোনা বন্ধ (গোল) -এরূপ কোর্তা ব্যবহার করা সুন্নাত।
গ) ইজার বা লুঙ্গির সুন্নাতঃ সেলাইবিহীন (ফাঁড়া) লুঙ্গি পরিধান করা সুন্নাত। দৈর্ঘ্যে সাড়ে চার হাত ও প্রস্থে আড়াই হাত লম্বা হওয়া সুন্নাত।
ঘ) পাগড়ির সুন্নাতঃ অধিকাংশ সময় সাত হাত লম্বা, ঘরের মধ্যে তিন হাত লম্বা এবং ঈদ, জুমুয়া ও দূতদের জন্য ১২ হাত লম্বা পাগড়ী ব্যবহার করা সুন্নাত। কালো, সবুজ, সাদা, ধূসর ইত্যাদি বিভিন্ন রংয়ের পাগড়ী ব্যবহার করা সুন্নাত।
ঙ) রুমালের সুন্নাতঃ রুমালের সুন্নাতী মাপ সাধারণতঃ আড়াই হাত, পৌনে তিন হাত ও তিন হাত বরগাকৃতির হওয়া সুন্নাত।
চ) মোজার সুন্নাতঃ খয়েরী রঙের চামড়ার মোজা।
ছ) নালাইন বা সেন্ডেলের সুন্নাতঃ দু’ফিতা যুক্ত (ক্রস বেল্ট), যা সম্পূর্ণ (তলা’ও) চামড়ার দ্বারা নির্মিত এবং তা লাল-খয়েরী রংয়ের জুতা ব্যবহার করা সুন্নাত।
জ) জুব্বার সুন্নাতঃ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈদ, জুমুয়া এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে জুব্বা মুবারক পরিধান করতেন। যার জেব এবং আস্তিনের উপর এমন কি নিম্নাংশেও সুক্ষ্ম রেশমের কারুকার্য ছিল।
ঝ) চাদরের সুন্নাতঃ চার হাত দৈর্ঘ্য-আড়াই হাত প্রস্থ অথবা ছয় হাত দৈর্ঘ্য- সাড়ে তিন হাত প্রস্থ হওয়া সুন্নাত।
No comments:
Post a Comment