Sunday, January 31, 2016

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বদদোয়া কাফিরদের প্রতি


تبت يدا ابى لهب وتب
আবু লাহাব এবং তার দুইহাত ধ্বংস হোক।”(সূরা লাহাব)

একদা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি কুরাইশ গোত্রের দলপতিদের ছাফা পাহাড়ে আহবান করলেন। তখন নেতৃস্থানীয় কিছু কুরাইশ সেখানে উপস্থিত হলো। অতঃপর যথাসময়ে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তথায় উপস্থিত হয়ে বললেন: “আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু অবস্থান করছে, আপনারা কি আমার কথা মেনে নিবেন?” তারা বললো: অবশ্যই মেনে নিবো। কারণ আপনি হচ্ছেন ‘আল আমীন।’ অর্থাৎ চরম সত্যবাদী। আপনি যা বলবেন, আমরা তা বিনা সন্দেহে মেনে নিবো।

তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আমি তোমাদেরকে তাওহীদের আহবান জানাচ্ছি। মহান বারী তায়ালা উনার আহবান শুনে কিছু সংখ্যক কুরাইশ সেখান থেকে চলে গেলো। কেউ কেউ উত্তেজিত হলো। আর আবু লাহাব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পাথর নিক্ষেপ করতে উদ্যত হয়ে কিছু অশ্লীল ও এলোমেলো কথা বললো। ফলে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম উনার পক্ষ হতে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি আবু লাহাবের প্রতি অভিসম্পাত করে উপরোক্ত আয়াত শরীফ নাযিল করেন।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কা’বা শরীফ-এর পাশে নামায আদায় করছিলেন। তখন আবু জেহেলসহ কিছু সংখ্যক কুরাইশ চক্রান্ত করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাঁধ মুবারক-এ সিজদারত অবস্থায় বকরীর নাড়ি-ভুঁড়ি চাপিয়ে দিলো। সে সংবাদ পেয়ে হযরত যাহরা আলাইহাস সালাম তিনি এসে সেগুলো সরিয়ে দিলেন। অতঃপর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায শেষ করে বদদোয়া করলেন-
اللهم عليك بقريش
“আয় আল্লাহ পাক! কুরাইশদের দায়িত্ব আপনার।” অতঃপর তিনি আবু জেহেল, ওতবা ইবনে রবিয়া, শায়বা ইবনে রবিয়া, ওলীদ ইবনে ওতবা, উমাইয়া ইবনে খলফ, ওকবা ইবনে মুঈত, মুগিরা প্রমুখ কাফিরের নাম ধরে ধরে বদদোয়া করলেন। (বুখারী শরীফ)

ওহুদ যুদ্ধের পর বীরে মাউনাবাসীকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য সত্তর জন ক্বারী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রেরণ করলেন। কিন্তু রিল, যাকওয়ান ও আসিয়্যা গোত্রের লোকেরা উনাদেরকে শহীদ করে। তখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যধিক কষ্ট পেয়ে দীর্ঘ একমাস যাবৎ বদদোয়া করে বলেন-
اللهم العن رعلا وذكوان عصية
“আয় আল্লাহ পাক! আপনি রিল, যাকওয়ান এবং আছিয়্যা গোত্রের উপর লা’নত বর্ষণ করুন।” (মুসলিম)

অন্য হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
اللهم اشدد وطأتك على مضر واجعلها عليهم سنين كسنى يوسف عليه السلام
“আয় আল্লাহ পাক! আপনি মুদার গোত্রকে কঠোর শাস্তি দিন এবং তাদের উপর দুর্ভিক্ষ দিয়ে দিন। যেমনটি দুর্ভিক্ষ হযরত ইউসূফ আলাইহিস সালাম উনার সময়ে হয়েছিলো।” (তাফসীরে ইবনে কাছীর)

হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে-
عن ابن عمر رضى الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو على رجال من المشركين يسميهم باسمائهم.
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নাম ধরে ধরে মুশরিকদের বদদোয়া দিতেন।

উপরোক্ত আলোচনা দ্বারা প্রতীয়মান হয় যে, কাফির মুশরিকদের মধ্য হতে অত্যধিক সীমালঙ্ঘনকারীদের নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বদদোয়া দিতেন। এমনকি ক্ষেত্র বিশেষ বদদোয়ার ধারাবাহিকতা বজায় রাখতেন। আর এ জন্যই প্রয়োজনের তাগিদে কাফিরদের প্রতি বদদোয়া করা সুন্নত; যা মূলত মহান আল্লাহ পাক উনার নির্দেশও বটে।


আল্লাহ পাক তিনি ইরশাদ করেন-
قل موتوا بغيظكم
অর্থ: “(হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি কাফিরদেরকে বলুন, তোমরা তোমাদের গোসসা এবং চক্রান্ত নিয়ে মৃত্যুবরণ করো। তথা ধ্বংস হয়ে যাও।”

মূলত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তকারী, জুলুমকারীদের বিরুদ্ধে বদদোয়া করা সুন্নতের অন্তর্ভুক্ত। 

অতএব, বর্তমানে যারা কাফিরদের প্রতি বদদোয়া করাকে অনুচিত মনে করে তাদেরকে তওবা করতে হবে। অন্যথায় সুন্নত অবজ্ঞার কারণে কাফির হিসেবে মৃত্যুবরণ করতে হবে। পাশাপাশি মুসলমানদের এই কঠিন সময় মুসলমানদের প্রতি যুলুমকারীদের বিরুদ্ধে বদদোয়া করে উম্মাহর কল্যাণ সাধন এবং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত পালনে সচেষ্ট হতে হবে। মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাহকে হিফাযত করুন। (আমীন)

No comments:

Post a Comment