Wednesday, January 13, 2016

হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি হতনা

৩. হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম উনার থেকে বর্নিত আছে যে ,হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন “ হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত হতে জমীনে তাশরীফ গ্রহন করলেন ,তখন তিনি মহান আল্লাহ পাক উনার দরবারে এই বলে আরজি পেশ করলেন যে ,” আয় বারে ইলাহী! আমি আপনার কাছে হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছিলা নিয়ে আপনার কাছে আরজি করছি আমাকে ক্ষমা করুন । এতে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন “ হে আদম আলাইহিস সালাম! আপনি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কিভাবে চিনলেন যখন আমি এখনো উনার শান প্রকাশ করিনি ? “ হযরত আদম আলাইহিস সালাম নিবেদন করলেন “ আয় বারে ইলাহী! যখন আপনি আপনার কুদরতি হাত মুবারকে আমাকে সৃষ্টি করে আমার মাঝে রুহ মুবারক সঞ্চালন করলেন ,তখন আমি নিজ মাথা মুবারক তুলে পবিত্র আরশ উনার প্রতিটি খুটি মুবারকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসুলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিখিত দেখলাম। তখনি আমি জেনে গেলাম যে আপনার নাম মুবারকের সাথে উনার নাম মুবারক সারা সৃষ্টির সেরা হিসেবে আপনার কাছে প্রিয়’। এতে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন ,হে আদম আলাইহিস সালাম !আপনি সঠিক বলেছেন । সৃষ্টির সবার চেয়ে আমার প্রিয় হচ্ছেন আমার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। এখন যখন আপনি উনার উছিলা দিয়ে আমার কাছে আরজি পেশ করেছেন তখন আপনাকে আমি ক্ষমাই করে দিলাম। যদি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করা না হত ,তাহলে আমি আপনাকেও সৃষ্টি করতামনা “ (এ হাদিসটি ইমাম হাকেম,বায়হাকী ও ইবনে আসাকের বর্ননা করেছেন। ইমাম হাকীম রহমতুল্লাহি আলাইহি বলেছেন এ হাদীসের সনদ সহি)
ü হাকেম আল মুস্তাদরাক,২/৬৭২, ক্রমিক ৪২২৮
ü বায়হাকী, দলাইলুন নুবুওয়াত ৫/৪৮৯
ü আল কাযী আয়ায,আস শিফা ,১/২২৭
ü ইবনে আসাকের,তারিখে মদিনায়ে দামিশক,৭/৪৩৭
ü ইবনে কাসীর,আল বিদায়া ওয়ান নিহায়া,১/১৩১,২/২৯১,১/৬
ü আস সুয়ুতী,আল খাসায়িসুল কুবরা ১/৬
ü ইবনে সুরায়া ,সিলাহুল মুমিন ফিদ দুয়া ১/১৩০,ক/২০৬  

No comments:

Post a Comment